যে গোপন তথ্য গুলো মেয়েরা বেশি খোঁজে

যে গোপন তথ্য গুলো মেয়েরা বেশি খোঁজে !

যে কোনও দরকারি তথ্য জানতে মেয়েরা ঢু মেরে থাকে গুগলে। চলুন জেনে নেওয়া যাক নারীরা গোপনে গোপনে গুগলে কোন জিনিস সবচেয়ে বেশি সার্চ করে।

ফর্সা ত্বক পাব কীভাবে?
নারীরা ত্বক ফর্সা করার জন্য প্রচুর পরিমাণে কসমেটিকস কেনেন। ফাউন্ডেশন এবং আরো নানা ধরনের প্রসাধনী। কিন্তু ত্বক ফর্সা করার জন্য প্রচুর পরিমাণে পানি, ফল ও জুস খেতে হবে, ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস মেনে চলতে হবে এবং শরীর চর্চা করতে হবে।

চুল কীভাবে দ্রুত গজানো যায়?
চুল দ্রুত বৃদ্ধি করতে চাইলে চুলে যথেষ্ট পরিমাণে পুষ্টি সরবরাহ করতে হবে, এর জন্য কোনো পদ্ধতি ব্যবহার করার সময় আপনাকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। অনেক সময় চুল ছাটা বন্ধ করে ফেলেন অনেকেই। কিন্তু সময় মতো চুল ছাটা হলে তা চুলের বৃদ্ধিতে বরং আরো সহায়ক হয়।

দেহের অবাঞ্ছিত লোম অপসারণে নিরাপদ উপায় কোনটি?

লোম অপসারণের একাধিক উপায় আছে । চোখের ভ্রুর জন্য থ্রেডিং এবং টোয়েকিং ভালো কাজ করে। হাত বা পায়ের জন্য ওয়াক্সিং সবচেয়ে ভালো পদ্ধতি। আর আপনি যদি লেজার হেয়ার রিমুভাল পদ্ধতি ব্যবহার করতে চান তাহলে অভিজ্ঞ কোনো কসমেটিক সার্জনের সঙ্গে যোগাযোগ করুন।

চোখের নিচের ফোলাভাব দূর করব কীভাবে?

শসা ও আলুর ফালি এবং আইস বা ঘুমের রুটিন বদলে আপনি আইব্যাগ বা চোখের ফোলাভাব থেকে মুক্ত হতে পারেন। চোখের দৃষ্টির ক্ষতি করতে পারে এমন কিছু ব্যবহার না করাই ভাল।

স্মোকি আই মেকআপ করা সম্ভব কীভাবে?

স্মোকি আই মেকআপ করার বিষয়ে ইন্টারনেটে প্রচুর সংখ্যক লেখা রয়েছে। যে কোনো একটি পদ্ধতি বাছাই করে নিয়ে আপনিও এই মেকআপ করতে পারেন। যেসব কসমেটিকস শুধু চক্ষুবিজ্ঞান এর পদ্ধতি পরিক্ষীত সেসবই ব্যবহার করুন।

বলিরেখা মুক্ত ত্বক পাওয়া যাবে কীভাবে?

৩০ বছর হওয়ার সঙ্গে সঙ্গেই ত্বকের বাড়তি যত্ন নিতে হবে। যদি বলিরেখা পড়ার জন্য অপেক্ষা করেন এবং এরপর তা থেকে মুক্ত হতে চান তাহলে ভুল করবেন। ত্বকের বলিরেখা দূর করার ঘরোয়া উপায় সম্পর্কিত নানা লেখা আছে।  সেসব পড়ে পড়ে ত্বকের যত্ন নিন ।

কনসিলার প্রয়োগ করতে হয় কীভাবে?

কোন ধরনের কনসিলার ব্যবহার করা উচিত তা একটি বিবেচ্য বিষয়। যাদের ত্বকে কোনো মার্ক বা দাগ আছে তাদেরকে অবশ্যই কনসিলার কিনতে হবে। কনসিলার কেনার আগে ক্রস চেক করে নিন সেটি আপনার ত্বকের টোনের সঙ্গে মানানসই কিনা ।

ট্যাটু কি ত্বকের জন্য ক্ষতিকর?
ট্যাটু সবার জন্য যে ক্ষতিকর এমন নয়। তবে যারা স্থায়ী ট্যাটু এঁকেছেন তাদের অনেকেই অভিযোগ করেছেন। সুতরাং আপনি যদি পুরোপুরি নিরাপদ থাকতে চান তাহলে ট্যাটু না করানোই ভালো।

ত্বকের ধরন নির্ণয় করব কীভাবে?

ব্লটিং পেপারটি আপনার ত্বকের বিভিন্ন স্থানে লাগিয়ে কিছু সময় পর তা তুলে আলোতে দেখুন। যদি প্রচুর পরিমাণ তেল থাকে তাহলে বুঝতে হবে আপনার ত্বকের ধরন তৈলাক্ত। আর যদি কম তেল থাকে তাহলে বুঝতে হবে আপনার শুষ্ক ত্বক। মেডিকেল স্কিন টেস্ট সবচেয়ে ভালো বিজ্ঞানসম্মত উত্তর দিতে পারে।