টেনশনে কাবু

টেনশনে কাবু ? ঝেড়ে ফেলুন সহজ উপায়ে

আপনার ভালো থাকা শুধু আপনার উপর নির্ভর করে, এটাই সত্যি! আর সেটা যত তাড়াতাড়ি উপলব্ধি করবেন এবং নিজের খেয়াল রাখা শুরু করবেন, তত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন সব রকম স্ট্রেস ও টেনশনের হাত থেকে।

টেনশন থেকে নিজেকে বাঁচানোর কয়েকটি সহজ উপায় … 

  • গল্পের বই পড়ুন, মাত্র ছয় থেকে সাত মিনিটের জন্যে, নিমেষেই স্ট্রেস ও টেনশন উধাও। 
  • কমলালেবুর খোসা বা একটুকরো পাতিলেবুর গন্ধ নিন। লেবুর টক গন্ধ স্ট্রেস কমাতে সাহায্য করে।
  • যে জায়গায় গেলে সবুজের দেখা মেলে সেখানে গিয়ে কিছুক্ষণ কাটিয়ে আসুন।
  • প্রাচীনকাল থেকেই মেডিটেশনকে স্ট্রেস ও টেনশন কমানোর ম্যাজিক বলে মনে করা হয়। নিয়মিত মেডিটেশন করা অভ্যেস করুন।
  • নিঃশ্বাসের উপর মনোযোগ দিন, দেখবেন রিল্যাক্স লাগছে।
  • সবচেয়ে প্রিয় বন্ধুটির সঙ্গে ভাগ করে নিন আপনার স্ট্রেস ও টেনশনের কারণ।
  • স্ট্রেস কমাতে মিউজিক থেরাপি এর মতো ভালো অপশন বিশেষ কিছু নেই। খুব স্ট্রেসের সময়ে ভালো ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনতে পারেন।
  • স্পা বা ফুট স্পা, বডি মাসাজ বা চুলে হট অয়েল মাসাজ, এর মধ্যে কোনও একটি  আপনার স্ট্রেস কমিয়ে দিবে।
  • জীবনের প্রতি পদে কোনও না কোনও সমস্য আসবেই। প্রাণ খুলে হাসার অভ্যেস করুন, প্রাণ খোলা হাসি আপনাকে স্ট্রেস ফ্রি রাখতে সাহায্য করবে।
  • প্রিয়জনকে জড়িয়ে ধরুন মন খারাপ হলে। ভালোবাসায় ভরা উষ্ণ আলিঙ্গনে দূর হবে আপনার সব চিন্তা।