আপনি আপনার শারীরিক গঠন, চেহারা, আপনার ব্যক্তিত্ব, অথবা আপনার অনন্য দক্ষতা প্রদর্শন করে আপনার ভালোলাগার মেয়েটিকে মেয়েদেরকে আকর্ষণ করাতে পারেন। একবার আপনার প্রতি যদি কোনও মেয়ের মনোযোগ পরে যায়, তবে তার ভালোলাগা বা মন্দলাগার বিষয়গুলো খুবভাল করে মনে রাখবেন। বিশেষ দিনগুলোতে তাকে নিয়ে ঘুরতে যাওয়া, উপহার দেয়া তার মনোযোগ বাড়াতে অনেক সাহায্য করবে। তবে শুধু মনে রাখবেন যে প্রেমে পড়া একটি রহস্যের বিষয় এবং প্রতিটি মেয়েই আপনার প্রেমে পড়তে পারে না।
আপনি যে একজন ভাল ব্যক্তিত্বের অধিকারী সেটা প্রকাশ করুণ।
আপনার মাঝে লুকিয়ে থাকা ইতিবাচক, সদয়, চিন্তাশীল, এবং সুশৃঙ্খল মানুষিকতাগুলো তার কাছে ফুটিয়ে তুলুন। আপনি তাকে দেখিয়ে দিতে পারেন যে আপনি একজন দুর্দান্ত ছেলে এবং একজন চমৎকার প্রেমিকও বটে।
- আপনি যদি আপনার ব্যক্তিত্বের মাঝে কিছু গুণাবলির অভাব রয়েছে তবে নিজেকে উন্নত করার চেষ্টা করতে পারেন।
- তার সাথে কথা বলতে ভুল করবেন না। কথা বলার মাধ্যমেই প্রকাশ পাবে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব কিন্তু আপনি যদি তার সাথে কথা না বলেন, তবে সে কখনও দেখতে পাবে না যে আপনার মাঝে লুকিয়ে থাকা গুনগুলো।
সর্বদা নিজের চেহারা এবং মনটাকে নিষ্পাপ রাখতে চেষ্টা করুণ।
নিজের মন ভালো তো জগত ভাল। আপনার মনের ভাল অনুভূতি গুলো আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। সুস্বাস্থ্য, ব্যায়াম, ঘুম এবং নিজেকে প্রস্তুত করার জন্য প্রতিদিন নিজেকে সময় দিন। এর জন্য দরকার কিছু ভাল অভ্যাস গোড়ে তোলা-
- স্বাস্থ্যকর খাওয়া এবং নিয়মিত ব্যায়াম।
- আপনার চুলের প্রতি লক্ষ্য নিন।
- আপনার ব্যক্তিত্ব প্রকাশে সক্ষম কাপড় পরিধান করুণ।
আপনার মাঝে লুকিয়ে থাকা প্রতিভা গুলো প্রকাশ করুণ।
অনেক মেয়েরাই গান,নাচ,অথবা কবিতা আবৃতি এসব নিজ থেকেই আয়ত্ত করার চেষ্টা করে থাকে। কিছু মেয়েরা ছেলেদের মাঝে বাড়তি কিছু আকর্ষণীয় প্রতিভা খুঁজে পেতে পছন্দ করে। আপনি যদি পছন্দ করেন এমন মেয়েকে, তবে আপনার অনন্য প্রতিভা আকর্ষণীয় করে তুলতে পারে আপনাকে।
- আপনি যদি একজন চমৎকার গিটার প্লেয়ার হন তবে আপনার পছন্দের মেয়েটির আকর্ষণ বাড়াতে অনুশীলন বা শোগুলির মধ্যেমে তাকে আমন্ত্রণ জানান।
নিজের ভালোলাগা জিনিস গুলোর প্রতি সদয় থাকা।
কিছু মেয়েরা ঐ সব ছেলেদের বেশি পছন্দ করে যে ছেলেরা তাদের শখ সম্পর্কে উত্সাহী হয়। আপনার যদি এমন কিছু থাকে যা আপনি ভালবাসেন তবে নিশ্চিত করুন যে আপনি সেগুলি করার জন্য প্রচুর সময় নেন।
আপনি যদি একজন পাঠক হন, তবে নিশ্চিত করুন যে আপনি এই মেয়েটিকে অনুসরণ করার সময়ও তাই করছেন। এর ফলে আপনি যখন তার সাথে দেখা করতে যাবেন তখন তার সাথে কথা বলার উৎস আরো কিছু যোগ করার সুযোগ বেড়ে যাবে।

